কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কক্সবাজার: কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা উজ্জ্বল সেন (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৫। এর পক্ষ থেকে সংস্থাটির সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এবং সিপিএসসির (কক্সবাজার) যৌথ অভিযানে সোমবার (২৭ এপ্রিল) রাত […] The post কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খ

কক্সবাজার: কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা উজ্জ্বল সেন (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৫। এর পক্ষ থেকে সংস্থাটির সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এবং সিপিএসসির (কক্সবাজার) যৌথ অভিযানে সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উজ্জ্বল সেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া উজ্জ্বল সেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর (সাধুর দোকান) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উজ্জ্বল সেন সাতকানিয়া থানার একটি মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছেন। পরে তথ্য যাচাই করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘অপরাধ দমনে র্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
The post কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







