আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা

‎ঢাকা: সংরক্ষিত নারী আসনের প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। ‎মঙ্গলবার (২৮ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এসব কথা বলেন। ঘটনার সূত্রপাত হয় গত ২১ এপ্রিল। ওই […] The post আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা
২৮ এপ্রিল, ২০২৬ ২০:১৫  

‎ঢাকা: সংরক্ষিত নারী আসনের প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এসব কথা বলেন।

ঘটনার সূত্রপাত হয় গত ২১ এপ্রিল। ওই দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর তার আবেদন জমা দেন। দেরি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তখন সেটি গ্রহণ করেননি এবং বাছাই প্রক্রিয়ার বাইরে রাখেন। এরপর নিজের প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন এই এনসিপি নেত্রী। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্ট তার আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেন।

আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, আমরা এখনো উচ্চ আদালতের আনুষ্ঠানিক আদেশের কপি হাতে পাইনি। তবে নথিপত্র পাওয়ামাত্রই আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এবারের সংরক্ষিত নারী আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী চূড়ান্তভাবে বৈধ ঘোষিত হয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

The post আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.