আমি কোন দল করব সেটা আমার নাগরিক অধিকার

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন। তিনি বলেছেন, আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে জামায়াত আমিরকে উদ্দেশ করে ফজলুর রহমানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা একথা বলেন। এর […] The post আমি কোন দল করব সেটা আমার নাগরিক অধিকার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

আমি কোন দল করব সেটা আমার নাগরিক অধিকার
২৮ এপ্রিল, ২০২৬ ২০:০৫  

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন। তিনি বলেছেন, আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে জামায়াত আমিরকে উদ্দেশ করে ফজলুর রহমানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা একথা বলেন।

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে সরকারি দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজুলর রহমান বলেন, ‘কোনো মুক্তিযোদ্ধা বা শহিদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না।’ তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘তাহলে কি তাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটা তো আমার নাগরিক অধিকার—আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’ তিনি ফজলুর রহমানের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন।’ ফজলুর রহমানের বক্তব্যের এই অংশটি সংসদ থেকে এক্সপ্যান্স করার অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা।

ফজলুর রহমান যখন জামায়াতে ইসলামীকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তখন বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

The post আমি কোন দল করব সেটা আমার নাগরিক অধিকার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.