গাইবান্ধায় সাড়ে ২২ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক

গাইবান্ধা: গাইবান্ধায় জাল টাকার নোটসহ শামীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের হকার্স মার্কেটের কাটপট্টি স্টেশন রোড এলাকায় একটি ঔষধের দোকান থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনতে এসে শামীম নামে […] The post গাইবান্ধায় সাড়ে ২২ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

গাইবান্ধায় সাড়ে ২২ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক
২৮ এপ্রিল, ২০২৬ ২০:০০  

গাইবান্ধা: গাইবান্ধায় জাল টাকার নোটসহ শামীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের হকার্স মার্কেটের কাটপট্টি স্টেশন রোড এলাকায় একটি ঔষধের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনতে এসে শামীম নামে এক ব্যক্তি ১ হাজার টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি পরীক্ষা করে জাল সন্দেহ হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

পরে স্থানীয়রা তাকে আটক করে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলোও জাল।

আটক হওয়া শামীম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনি এলাকার মৃত হাবিবের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

The post গাইবান্ধায় সাড়ে ২২ হাজার জাল টাকাসহ এক ব্যক্তি আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.