প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কিন বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন করপোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেভরন করপোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে […] The post প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ first

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
২৮ এপ্রিল, ২০২৬ ১৯:০০  

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কিন বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন করপোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শেভরন করপোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত শেভরন করপোরেশন তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উৎপাদন এবং পরিশোধনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশেও তারা বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.