হাসপাতালে ভর্তি সারজিস আলম
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিবের বরাত দিয়ে […] The post হাসপাতালে ভর্তি সারজিস আলম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিবের বরাত দিয়ে মিডিয়া সেল জানায়, মঙ্গলবার দুপুরে তিনি হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে সারজিস আলম বর্তমানে ব্যাপক ব্যস্ত সময় পার করছিলেন। তার আকস্মিক অসুস্থতার সংবাদে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল কি না, সে বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বুলেটিন দেওয়া হয়নি।
এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে সকলকে অবহিত করা হবে।
The post হাসপাতালে ভর্তি সারজিস আলম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







