গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব: মামুনুল হক
ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজেদের মোহাম্মদপুর কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরের […] The post গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব: মামুনুল হক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেক

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়।
সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজেদের মোহাম্মদপুর কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরের সাথে দলটির নির্বাচিত সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে দলের আমীর এই মন্তব্য করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং মাদারিপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমদ হানজালা।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস সবসময়ই জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। গত ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।’
এ সমাবেশগুলোর মাধ্যমে জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপায়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং জনগণের কাছে দলের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।’
সকল ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
বৈঠকে নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ জনমতের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।
The post গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব: মামুনুল হক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



