প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার পরামর্শ বিচারকের
ঢাকা: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে জানিয়েছেন, ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। বিষয়টি শুনে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানা সংশ্লিষ্ট একটি মামলার চার্জ গঠন শুনানিতে পলককে হাজির করা হয়। শুনানির সময় তিনি […] The post প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার পরামর্শ বিচারকের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকি

ঢাকা: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে জানিয়েছেন, ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। বিষয়টি শুনে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানা সংশ্লিষ্ট একটি মামলার চার্জ গঠন শুনানিতে পলককে হাজির করা হয়। শুনানির সময় তিনি আদালতকে জানান, আগের শুনানির দিন কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয় এবং এতে তিনি আহত হন।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখির মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক তা নথিভুক্ত করেন এবং চিকিৎসা নেওয়ার নির্দেশনা দেন। আইনজীবীর দাবি, ওই দুর্ঘটনায় পলক ছাড়াও ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পলক-কে হাজির করার কথা ছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থান ঘিরে দায়ের করা ওই মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্যতম আসামি হলেও তিনি পলাতক রয়েছেন। অন্যদিকে, পলক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর কয়েকদিন পর, ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করা হয়।
The post প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার পরামর্শ বিচারকের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



