কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দীন (৪৫) নামে এক লবণ মাঠের শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দীন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী পালাকাটা এলাকার বাসিন্দা। তিনি অছিয়র রহমান ও নূরজাহান বেগমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে […] The post কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দীন (৪৫) নামে এক লবণ মাঠের শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দীন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী পালাকাটা এলাকার বাসিন্দা। তিনি অছিয়র রহমান ও নূরজাহান বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে লবণ মাঠে যাওয়ার সময় চৌফলদণ্ডী বাজারের দক্ষিণ পাশে চৌফলদণ্ডী সেতুর ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রমিজ উদ্দীন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আশপাশের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা রমিজ উদ্দীন বজ্রাঘাতে লুটিয়ে পড়েন।
চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। পরিবারটিকে সহায়তার বিষয়েও আলোচনা চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







