রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যবহার শুরু হচ্ছে আজ

পাবনা: দেশের সর্ববৃহৎ প্রকল্প ‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের’ চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়েই পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করছে বাংলাদেশ। চলতি বছরের ১৬ এপ্রিল প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স […] The post রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যবহার শুরু হচ্ছে আজ first appeared on সারাবা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যবহার শুরু হচ্ছে আজ
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:১০  

পাবনা: দেশের সর্ববৃহৎ প্রকল্প ‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের’ চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়েই পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করছে বাংলাদেশ।

চলতি বছরের ১৬ এপ্রিল প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থা সমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স দেওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইসেন্স পাওয়ার আগেই প্রকল্প কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে প্রয়োজনীয় সকল কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে। একই সঙ্গে জাতীয় নিয়ন্ত্রণকারী সংস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিভিন্ন ধাপে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পর্যালোচনা কার্যক্রমও সম্পন্ন করা হয়। এসব কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হওয়ায় জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়।

সূত্রটি বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হচ্ছে।

জানা যায়, পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর প্রায় তিন মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তী ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাসের প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করা হয়।

তথ্যমতে, ২০১৩ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও ২০১৭ সালে মূল অবকাঠামো নির্মাণ এবং ২০২৩ সালের অক্টোবরে জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটোমের সহযোগিতায় রুপপুর প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে প্রায় ৫ হাজারেরও বেশি রাশিয়ান বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তারা কাজ করেছে। ১ লাখ ৩৮ হাজার ৬শ’ ৮৫ কোটি টাকা ব্যয়ে দুই ইউনিটে ২৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে প্রকল্পটিতে। দীর্ঘ ১২ বছর পর নানা চড়াই উত্তাই পেরিয়ে ২৮ এপ্রিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং খবরের আশ্বাসে বুক বেধেছে দেশের ভুক্তভোগী জনগণ।

রুপপুর প্রকল্প আশপাশের মানুষের সঙ্গে আলাপকালে তারা জানান, বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশের জন্য রূপপুর একটি আশীর্বাদ। দেশের বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে হ্রাস পাবে যত দ্রুত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

কর্মরত রাশিয়ানরা বলছেন, বাংলাদেশ পারমাণবিক ক্লাবের গর্বিত সদস্য হয়ে গেছে। বিশ্বে ৩৩ নম্বর সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এটা বাংলাদেশের জন্য আনন্দের ব্যাপার। বিশ্বে ২৬টি দেশে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই ২৬টি দেশের পারমাণবিক ক্লাবের সদস্য হতে পারায় বাংলাদেশের ভূয়ষী প্রশংসা করেন রাশিয়ান ইঞ্জিয়াররা।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় জ্বালানি এবং বিদ্যুতের উৎপাদনে গেলে এই অঞ্চলসহ বাংলাদেশের বিদ্যুতের সোর্স হিসেবে কাজ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। রুপপুর পারমাণবিক প্রকল্পের কারণে বাংলাদেশ যেমন বিশ্বের দরবারে পেয়েছে সুনাম। তেমনি দেশের বিদ্যুতের চাহিদার বড় অংশ জোগান দিবে এই কেন্দ্র থেকে।

প্রথম ইউনিটের ফুয়েল লোডিং উপলক্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত অনুষ্ঠানের। অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয়েছে “রূপপুর থেকে রূপান্তর”। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। স্বাগত বক্তব্য দেবেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য দেবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি ও রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ। বিকেল ৩ টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩.৩৫ মিনিটে আনুষ্ঠানিক ভাবে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে।

The post রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যবহার শুরু হচ্ছে আজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.