‘নবীন শিক্ষকদের নেটওয়ার্ক গড়ে তুলতে বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ’
ঢাকা: বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। রোববার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের […] The post ‘নবীন শিক্ষকদের নেটওয়ার্ক গড়ে তুলতে বুনিয়াদি প্রশিক্ষ

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
রোববার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি একে অপরের সক্ষমতা, অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পাবেন। ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘চার মাসের আবাসিক এই প্রশিক্ষণ শিক্ষকদের মধ্যে একটি সুদৃঢ় বন্ধন তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে কার্যকর পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে।’ ব্যক্তিগত উদ্যোগে অনেক দক্ষতা অর্জন সম্ভব হলেও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা তুলনামূলকভাবে কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, ‘তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের নিয়মনীতি মেনে চলা এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দক্ষ ও ন্যায়নিষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া. হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হানও বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চার মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে দেশের ৩৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
The post ‘নবীন শিক্ষকদের নেটওয়ার্ক গড়ে তুলতে বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







