বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সুইজারল্যান্ড

ঢাকা: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক ও জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদার করতে চায় সুইজারল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এ আগ্রহের কথা জানান। সাক্ষাতকালে উভয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকার সুইস দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। সুইস দূতাবাস […]

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সুইজারল্যান্ড
২৭ এপ্রিল, ২০২৬ ২১:২৫  

ঢাকা: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক ও জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদার করতে চায় সুইজারল্যান্ড।

সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতকালে উভয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ঢাকার সুইস দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

সুইস দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গা শরণার্থী সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের সমর্থনের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে তার শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উন্মুখ।