ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তি সম্পর্কে যা জানা গেল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স শহরের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে শনিবার (২৫ এপ্রিল) এসব তথ্য দিয়েছে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন […] The post ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তি সম্পর্কে যা জানা গেল firs
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টরেন্স শহরের বাসিন্দা।
সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে শনিবার (২৫ এপ্রিল) এসব তথ্য দিয়েছে।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে, সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন।
কোল টমাস অ্যালেনের নাম ও ছবির সঙ্গে লিংকডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিংকডইনের ওই প্রোফাইলে তাকে টিউটরিং কোম্পানি সি টু এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি টু এডুকেশন তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
শনিবার রাতে সি টু এডুকেশনের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন। তবে কেউ সাড়া দেয়নি।
তিনি হুইলচেয়ারের জন্য একটি প্রোটোটাইপ ইমার্জেন্সি ব্রেক তৈরি করার কারণে ২০১৭ সালে কোল টমাস অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সে সময় তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
অ্যালেন তার লিংকডইন প্রোফাইলে নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবে উল্লেখ করেছেন। সেখানে দেখা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে বোরডাম নামে একটি ভিডিও গেম তৈরি করেছেন, যা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম স্ট্রিমে ১ দশমিক ৯৯ ডলারে বিক্রি করা হয়।
বোরডাম নামটির জন্য তিনি ২০১৮ সালে ট্রেডমার্ক নিবন্ধনও করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেডমার্ক রেকর্ডে উল্লেখ রয়েছে।
লিংকডইনে অ্যালেন লিখেছেন, তিনি বর্তমানে দ্বিতীয় একটি গেম তৈরি করছেন। এটির নাম ফার্স্ট ল।
ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ও তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের পোস্ট করা সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় যে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অ্যালেনের গোলাগুলি হয়।
ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, গোলাগুলিতে অ্যালেন আহত হননি, তবে তাকে পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি হোটেলেরই একজন অতিথি ছিলেন। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি পাওয়া গেছে। তাকে একজন ‘লোন উলফ’ বা একক হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে।
ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাদের ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) তাকে ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে।
গ্রেফতার হওয়া ব্যক্তির একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। যেখানে দেখা যায় একজন খালি গায়ের ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় সিক্রেট সার্ভিস ঘিরে রেখেছে।
The post ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তি সম্পর্কে যা জানা গেল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







