সুইসাইড নোটসহ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তিনি আত্মহত্যা করেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং বাড্ডা থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত জানা গেছে। জানা গেছে, মুনিরা মাহজাবিন […] The post সুইসাইড নোটসহ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

সুইসাইড নোটসহ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২৬ এপ্রিল, ২০২৬ ১৭:৩৫  

ঢাকা: রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং বাড্ডা থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত জানা গেছে।

জানা গেছে, মুনিরা মাহজাবিন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তিনি বাড্ডার একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।

সুইসাইড নোটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া’।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

The post সুইসাইড নোটসহ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.