ঈদে অপোর ক্যাশব্যাক ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনের আওতায় ব্যাংক কার্ড ব্যবহার করে ক্যাশব্যাক পাবেন গ্রাহক।
এক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৪,০০০ টাকা, এনআরবি ব্যাংক কার্ডে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং কমিউনিটি ব্যাংক কার্ডে ফ্ল্যাট ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পূবালী ব্যাংক কার্ড ব্যবহার করে নির্দিষ্ট মডেলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধা মিলবে।
এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি। বিশেষভাবে এতে যুক্ত করা হয়েছে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, যা গ্রুপ সেলফি তোলা সহজ করে তোলে—ঈদের পারিবারিক মুহূর্ত ধারণের জন্য উপযোগী।
এছাড়া অপো রেনো১৫ এফ মডেল ক্রয়েও বিশেষ ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে, যা স্মার্টফোন আপগ্রেড করতে আগ্রহীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ঈদ আনন্দ ও একসঙ্গে সময় কাটানোর উৎসব। এই অফারের মাধ্যমে গ্রাহকদের জন্য সেই আনন্দকে আরও উপভোগ্য করে তোলাই তাদের লক্ষ্য।
ডিবিটেক/এনএ/ইকে



