বিকাশ অ্যাপে রঙিন ঈদ কার্ডসহ সালামি
'ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানকে ঘিরে প্রতি বছরই ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল সালামি জনপ্রিয়তা পাচ্ছে। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে ১৪ মার্চ, শনিবার থেকে অ্যাপে যুক্ত করেছে রঙিন ঈদ কার্ড। পাশাপাশি ডিজিটাল ফিচারের মাধ্যমে ঈদ সালামি আদান-প্রদান আরও সহজ করার কথা জানিয়েছে।
বিকাশ কর্তৃপক্ষ জানায়, বিকাশ অ্যাপে কিউআর কোড, রিকোয়েস্ট মানি, গ্রুপ সেন্ড মানি এবং ডিজিটাল ঈদ কার্ডের মতো ফিচারের মাধ্যমে গ্রাহকরা সহজেই প্রিয়জনদের কাছে সালামি পাঠাতে পারছেন। কয়েকটি ক্লিকেই দূরে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু বা সহকর্মীদের কাছে সালামি পাঠিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া সম্ভব হচ্ছে।
গ্রুপ সেন্ড মানি ফিচারের মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ সাতটি নম্বরে সালামি পাঠানো যায়। একই সঙ্গে ব্যবহারকারীরা সালামির সঙ্গে অ্যাপে থাকা রঙিন ঈদ কার্ড নির্বাচন করে নিজের বার্তাও যুক্ত করতে পারেন।
এছাড়া ‘রিকোয়েস্ট মানি’ ফিচারের মাধ্যমে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্টে সালামির অনুরোধ পাঠানোর সুযোগ রয়েছে। অন্যদিকে একাধিক লেনদেনের খরচ কমাতে ব্যবহারকারীরা ‘আমার বিকাশ’ সেকশন থেকে ৫, ১০, ২৫, ৫০ ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারেন, যার মেয়াদ থাকে ৩০ দিন।
ডিবিটেক/এসআই/ইকে







