ঈদে ছুটি টানা ৭ দিন
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। সে হিসেবে ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ১৭ মার্চ শবে কদরের ১৮ নির্বাহী আদেশে ছুটি।
৫ মার্চ, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর পরদিন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। ফলে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।
ঈদের সাত দিনের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবস-এর সাধারণ ছুটি রয়েছে। তারপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার)। ফলে ঈদের ছুটির পরেও সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের আরেক দফা অবকাশ পাবেন।
ডিবিটেক/এমএস/ইকে







