স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান

স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান
৩ মার্চ, ২০২৬ ১৯:৫৫  
৪ মার্চ, ২০২৬ ০০:১১  

নতুন স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানকে সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

৩ মার্চ, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

অত্যন্ত কর্মদক্ষ চৌকস শহীদুল হাসানের নিয়োগে সকল শ্রেণীর প্রকৌশলী শুভাকাক্ষী ও বিশেষ করে এলজিইডির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মো. শহীদুল হাসান চুক্তিতে সচিব পদে নিয়োগের ব্যাপারে জানতে চাইলে বেশির ভাগ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিএনপি সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতার জন্য শহীদুল হাসানের মত দক্ষ ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে স্থানীয় সরকার বিভাগের মত অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করায় এই মন্ত্রণালয়ে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হবে। 

প্রসঙ্গত, গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়

ডিবিটেক/প্রজ্ঞাপন/ইকে