তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। টেকসই জাতীয় উন্নয়নের জন্য নৈতিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সম্মিলিত দায়িত্ববোধ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
২ মার্চ, সোমবার রাজধানীতে ফোরাম অব ইয়ং প্রফেশনালস আয়োজিত একটি নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড চেয়ারম্যান, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি তরুণদের মধ্যে আর্থিক সচেতনতা, উদ্যোক্তা মনোভাব ও পেশাগত সততার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালস এর উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি ফোরামের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নেতৃত্ব বিকাশ, পেশাগত উৎকর্ষ সাধন ও সমাজে ইতিবাচক অবদান রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল ফোরাম অব ইয়ং প্রফেশনালস এর নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মাননা প্রদান। ফোরাম ও সমাজের প্রতি তাদের নিষ্ঠা, অসামান্য অবদান এবং প্রভাবশালী সেবার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
ডিবিটেক/এমএআর/ইকে







