রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!

রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!
২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৪  

রবি এলিট প্রোগ্রামে এবার একযোগে যুক্ত হলো ১৩টি প্রিমিয়াম পার্টনার। এর ফলে বিভিন্ন লাইফস্টাইল ক্যাটেগরিতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। 

স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও বিমান পরিবহন, হোটেল ও অবকাশযাপন, ডাইনিং ও ক্যাফে, বিনোদন ও পারিবারিক অবসর, নিত্য প্রয়োজনীয় পণ্য ও গৃহসেবাসহ বিভিন্ন খাতে এ সুবিধা মিলবে।

২২ ফেব্রুয়ারি, রবিবার রবি জানিয়েছে, এলিট গ্রাহকদের এই সুবিধা দিতে ইতিমধ্যেই ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ক্লিন, ফান প্যারাডাইস, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, বিনস অ্যান্ড অ্যারোমা, কান্ট্রি বয়, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কক্সবাজার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজার এর সঙ্গে সম্প্রতি সমঝোতা চুক্তি হয়েছে। রবি আজিয়াটা পিএলসি-এর হেড অব মার্কেটিং মোঃ শওকত কাদের চৌধুরী, রবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে  এই সহযোগিতার কৌশলগত চুক্তি হয়েছে। 

সেই চুক্তির ভিত্তিতে মাইরবি অ্যাপের মাধ্যমে সহজেই পাও গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন। বছরজুড়ে বিভিন্ন পণ্য ও সেবামূল্যে মিলবে এক্সক্লুসিভ ছাড়।

ডিবিটেক/টিআরএস/ইকে