সাজেক ভ্যালি অনুপ্রাণিত নকশায় ঈদে আসছে অপো এ৬এস প্রো
সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনো ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ফোনের বাইরের নকশায় সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে। ঈদ উল ফিতরের আগেই ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
নির্মাতারা জানাচ্ছেন, সাজেকের সুউচ্চ পাহাড়গুলো শক্তি, স্থিরতা ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক। এই প্রতীকী শক্তি থেকে অনুপ্রাণিত হয়ে অপো এ৬এস প্রো’র নকশাতে উঠে এসেছে পাহাড়ের অবিচল সৌন্দর্য; যা একইসাথে দৃঢ়তা, উচ্চাশা ও অটল স্থায়িত্বের প্রতীক। সময়ের প্রবাহে পাহাড় যেমন অবিচল থাকে, তেমনি এই ডিভাইসও টেকসই নির্মাণ ও চিরায়ত সৌন্দর্যের প্রতিচ্ছবি ধারণ করে।ডিভাইসটির বাইরের টেক্সচার নিখুঁতভাবে নন-স্লিপ, গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশে তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ভূমির স্পর্শকেই মনে করিয়ে দেয়। ম্যাট ও ডুয়েল-টেক্সচার ক্রিয়েচারের কারণে এর ত্বক-বান্ধব ব্যাক হাতের তালুর সাথে নিখুঁতভাবে মানিয়ে যায় এবং ফোন হাতে ধরার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। একইসাথে, এর অ্যান্টি-স্লিপ ও ঘাম প্রতিরোধী ফিচার আউটডোর ভ্রমণ, দৈনন্দিন যাতায়াতে বা সামাজিক পরিবেশেও আত্মবিশ্বাসী ব্যবহার নিশ্চিত করে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো’র মাধ্যমে আমরা কেবল একটি ডিভাইস তৈরি করতে চাইনি; আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের দৃঢ়তার প্রতীক তুলে নিয়ে আসতে চেয়েছি। সাজেকের অপূর্ব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত বাংলাদেশে প্রথম এই ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ শক্তি, স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের নিজেদের ঐতিহ্যকে গর্বের সাথে ধারণ করতে এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানাই।”
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে







