প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে আবদুস সাত্তারকে নিয়োগ

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে আবদুস সাত্তারকে নিয়োগ
২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০০  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা পদে মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ নূর-এ আলম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন পাবেন তিনি।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর থাকবে।

এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে এস. এম. পারভেজকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগের কথা জানানো হয়। এরআগে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন। একইদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। একই আদেশে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ হয়েছেন আব্দুর রহমান সানি। 

ডিবিটেক/এসএ/ইকে