ডাক, টেলিযোগযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন

ডাক, টেলিযোগযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২০  
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০৭  
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন নির্বাচিত হওয়ায় দীর্ঘদিনের হারানো আসনটি ফিরে পায় দলটি। 
এই আসন ফিরে পেয়ে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকালো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এর পর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। সূত্রমতে, এরপর থেকেই ডাক, টেলিযোগযোগ ও আইসিটি মন্ত্রী হচ্ছেন ফকির মাহাবুব আনাম স্বপন। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপরে ন্যস্ত করা হয়েছে।
নব নির্বাচিত মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মকবুল হোসেন ফকির। মায়ের নাম মরিয়ম বানু।  হলফনামা অনুযায়ী, তিনি একজন রাজনীতিক। 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান মহম্মদ সাহাবুদ্দিন। এসময় নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনি ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী। 

ডিবিটেক/এসএইচ/ইকে