চেরি টিগো ‘ডেলিভারিংলাভস’ উদযাপন
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে চেরি শোরুমে ‘#ডেলিভারিংলাভস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড। শো-রুমের পাশাপাশি ভালোবাসা দিবসের থিমে সাজানো হয় চেরি টিগো ৮ প্রো (Chery Tiggo 8 Pro)। এই গাড়িটি বনানী, গুলশান, তেজগাঁও এবং ধানমন্ডির রাস্তায় প্রদর্শিত হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
১৪ ফেব্রুয়ারি, শনিবার বিশ্বভালোবাসা দিবসে শোরুমে চেরি গাড়ির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারগুলো পরখ করে দেখেন আগত অতিথিরা। পাশাপাশি বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই উৎসবের যোগ দেন জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার এবং শৌমিক। তারা আগত অতিথি ও গ্রাহকদের সাথে আলাপচারিতায় অংশ নেন এবং চেরি ব্র্যান্ডের আধুনিক ও তরুণ-প্রজন্মের কাছে এর গ্রহণযোগ্যতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশে চেরি ব্র্যান্ডের অভিজ্ঞতাকে আরও উন্নত করার ক্ষেত্রে এশিয়ান মোটরস্পেক্স-এর একাগ্রতা পুনর্ব্যক্ত করেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান।
তিনি বলেন, “আমরা শুধু গাড়ি বিক্রি করতে চাই না; আমরা আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে চাই।” তার এই বক্তব্য চেরি ব্র্যান্ডের লক্ষ্য—অর্থাৎ কেবল যানবাহন বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশেষ দিনগুলোতে গ্রাহকদের জন্য অর্থবহ অভিজ্ঞতা ও আবেগীয় মূল্য তৈরির বিষয়টিকেই ফুটিয়ে তোলে।
ডিবিটেক/আরএফ/এসআই



