‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু

‘চান্দাবাজ’  ওয়েবসাইট চালু
১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৪৭  

 ১১ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে লাইভ হয়েছে chandabaaj.com ওয়েবসাইটটি।  ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে। 

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।

তিনি বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

ডিবিটেক/এলএম/এসএ