এয়ারট্যাগ সমর্থিত আইওএস ২৬.২.১ উন্মোচন

এয়ারট্যাগ সমর্থিত আইওএস ২৬.২.১ উন্মোচন
২৭ জানুয়ারি, ২০২৬ ১০:০৯  

অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ হিসেবে উন্মোচন করেছে আইওএস ২৬.২.১ এবং আইপ্যাডওএস ২৬.২.১। সংস্করণ নম্বর অনুযায়ী এটি ছোট আপডেট হলেও এতে যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ নতুন সুবিধা—দ্বিতীয় প্রজন্মের এয়ারট্যাগের পূর্ণ সমর্থন। খবর জিএসএম এরিনা।

নতুন এয়ারট্যাগে ব্যবহৃত হয়েছে উন্নত আল্ট্রা ওয়াইডব্যান্ড চিপ, যা প্রিসিশন ফাইন্ডিং সুবিধাকে আরও শক্তিশালী করেছে। এর ফলে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি দূরত্ব থেকে হারানো জিনিসের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। 

পাশাপাশি এতে উন্নত ব্লুটুথ চিপ ব্যবহার করা হয়েছে, যা পরিসর বাড়ানোর পাশাপাশি স্পিকারকে করেছে আরও জোরালো—আগের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি শব্দে সতর্ক সংকেত দিতে পারবে।

আইওএস ২৬.২.১ ও আইপ্যাডওএস ২৬.২.১ ইনস্টল করার পর ব্যবহারকারীরা সরাসরি এই নতুন এয়ারট্যাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ছাড়া আপডেটটিতে কিছু অঘোষিত বাগ সংশোধনও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

যোগ্য আইফোন ও আইপ্যাডে আপডেটটি পেতে ‘সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট’ অপশনে গেলেই ডাউনলোড শুরু হবে।

ডিবিটেক/বিএমটি