মাসে কোটি টাকার বেশি আয়!
এনআইডির তথ্য বিক্রি: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযুক্তদের একজন হলেন নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী। অন্যজনের পরিচয় জানা যায়নি। তবে গ্রেফতার দু’জনের নাম প্রকাশ করেনি সিআইডি।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টায় এ বিষয়ে মালিবাগে সিআইডি সদর দফতরের নিচতলায় মিডিয়া সেন্টারে এ বিষয়ৈ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/এমইউএম/ইকে







