ফায়ারফক্সে আসছে এআই

ফায়ারফক্সে আসছে এআই
১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৯  

ব্রাউজার বাজারে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে মজিলা নতুন সিইও হিসেবে অ্যান্থনি এনজর-ডিমিওকে নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, ফায়ারফক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা যুক্ত করা হবে, তবে তা ব্যবহারকারীর জন্য ঐচ্ছিক থাকবে। 

তার ভাষায়, এআই কখনোই জোর করে চাপিয়ে দেওয়া হবে না এবং ব্যবহারকারীরা সহজেই এটি বন্ধ বা চালু করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

বর্তমানে গুগল ক্রোম, অ্যাপলের সাফারি ও ফায়ারফক্সের মতো প্রচলিত ব্রাউজারগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। পারপ্লেক্সিটি, আর্ক, ওপেনএআই ও অপেরার মতো প্রতিষ্ঠান ব্রাউজারে সরাসরি এআই সংযোজন করে নতুন অভিজ্ঞতা দিচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে মজিলা এআই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে মজিলাকে কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবুও প্রতিষ্ঠানটি সার্চ নির্ভর আয়ের বাইরে নতুন উৎস তৈরির পরিকল্পনা করছে এবং ফায়ারফক্সকে একটি বিস্তৃত ও বিশ্বাসযোগ্য সফটওয়্যার ইকোসিস্টেমে রূপ দিতে চায়। এনজর-ডিমিওর নেতৃত্বে মজিলা আবার ঘুরে দাঁড়ানোর আশা করছে।

ডিবিটেক/বিএমটি