মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস

মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস
১৩ নভেম্বর, ২০২৫ ১১:৩১  

আগের হিসাব বছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হয়েছে। 

১৩ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ১২ নভেম্বর বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৭২) টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৭০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৭.১০ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭.০৮ টাকা।

ডিবিটেক/আরবি/ইক