৫.৭ সেকেন্ডে ১০০ কিলো গতিতে পৌঁছে হাইব্রিড গাড়িটি
এশিয়ান মোটরস্পেক্স চেরি টিগো ৯প্রো পিএইচইভি
হাইব্রিড স্পোর্টস কার টিগো ৯প্রো পিএইচইভি। দৈর্ঘ্য ৪,৮১০ মিমি, প্রস্থ ১,৯২৫ মিমি এবং উচ্চতা ১,৭৪১ মিমি। ২০ ইঞ্চি পলিশড অ্যালয় হুইল ও টাইগার-আই প্যাটার্ন গ্রিল। এটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, প্লাগ-ইন হাইব্রিড এডব্লিউডি প্রযুক্তি এবং ৮-স্পিড এইসিন ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন (৩ডিএইচটি) সমন্বয়ে তৈরি। অভিজাত গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ৫.৭ সেকেন্ডে।
বাড়তি আরামের জন্য এর মধ্যে রয়েছে ম্যাসাজ ফাংশনসহ সিট ঠান্ডা ও গরম করার সুবিধা, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, স্লাইডিং প্যানোরামিক রুফ এবং হিটেড স্টিয়ারিং হুইল।
৯ নভেম্বর, রবিবার জানানো হলো আভিজাত্য, শক্তিশালী পারফরমেন্স এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় তৈরি নতুন এই গাড়িটি সম্প্রিত তেজগাঁও শিল্প এলাকায় চেরির অফিসিয়াল শোরুমে উন্মোচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাঈদুর রহমান এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু মাহমুদ নাসের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
দেওয়ান সাজেদুর রহমান জানিয়েছেন, প্রতিটি গাড়ির সাথে থাকছে বিনামূল্যে ২২ কিলোওয়াট হোম ফাস্ট চার্জার, যাতে ঘরে সহজেই চার্জ দেওয়া যায়। গাড়িটির সাথে থাকছে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারেন্টি (শর্ত প্রযোজ্য) এবং বাই ব্যাক সুবিধা।
ডিবিটেক/এমআর/ইক







