বিভ্রান্ত হয়ে শেয়ার না করার অনুরোধ
আইজিপি'র নামে ভুয়া ফটোকার্ড
‘ফ্যাসিস্ট কোনও পুলিশকেই দেশে থাকতে দেবো না’, আইজিপি আলী হোসেন ফকিরের নামে সম্প্রতি এমন একটি ফটোকার্ড ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি, বিভিন্ন গণমাধ্যমে এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
একইসঙ্গে "কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি, ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট" ফটোকার্ডও পুলিশের নজরে এসেছে।
তবে, আইজিপি এমন কোনও বক্তব্য দেননি বলে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নিশ্চিত করছে পুলিশ সদর দফতর।
ওই বার্তায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপি আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনও পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’—এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। আইজিপি কোথাও এ ধরনের কোনও বক্তব্য দেননি।
একইসঙ্গে ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয় ওই বার্তায়।
ডিবিটেক/এসএম/এমইউএম



