চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ১৪ এপ্রিল, মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে “বাংলা নববর্ষ-১৪৩৩” উদযাপিত হয়।
সকালে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর “এসো হে বৈশাখ” গানের তালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন উপকরণ নিয়ে অংশ নেন।
শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা সব ধর্ম-বর্ণের মানুষকে একসূত্রে গেঁথে দেয় এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং প্রভোস্টদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: মুক্তার হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
দিবসটি উপলক্ষে পান্তা ভোজন, প্রীতি কাবাডি ম্যাচ, ঘুড়ি উড়ানোসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এসব কর্মসূচি নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
আইইএম/এসআই/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

