বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন
৮ এপ্রিল, ২০২৬ ০০:০০  
৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৬  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পাশাপাশি  গত কয়েক বছর ধরে ফাঁকা থাকা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।

প্রত্যেককেই অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়। 

তিনটি পৃথক প্রজ্ঞাপনে ৭ এপ্রিল, মঙ্গলবার এ নিয়োগ দেয়া হয়। 
ডিবিটেক/এসএ/ইকে