সালফিউরিক অ্যাসিড আমদানি অনুমতির সিদ্ধান্ত

সালফিউরিক অ্যাসিড আমদানি অনুমতির সিদ্ধান্ত
৭ এপ্রিল, ২০২৬ ১৮:৩৬  

সালফিউরিক অ্যাসিড আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৭ এপ্রিল, মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প উদ্যোক্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাজার স্থিতিশীলতার বিবেচনায় সালফিউরিক অ্যাসিড আমদানির অনুমতিদানের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এটি আমদানির জন্য এলসি (Letter of Credit) খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তর থেকে অনাপত্তি সনদ (NOC) বা লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। সাধারণত, সার উৎপাদন ও অন্যান্য শিল্প খাতে কাঁচামাল হিসেবে এই অ্যাসিডের আমদানির অনুমতি দেয়া হয়। 

প্রসঙ্গত, সালফিউরিক অ্যাসিড ফসফেট স্যার তৈরির প্রধান উপাদান। মিথ্যা ঘোষণায় বা অনুমোদনের বাইরে অন্য অ্যাসিডের নামে (যেমন- ফরমিক অ্যাসিড) এটি আমদানি করলে পণ্য চালান জব্দ ও আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

ডিবিটেক/ডিবি/ইকে