উপহার সহ বাজারে অপোর নতুন ভেরিয়েন্ট
অপো এ৬-এর নতুন ভ্যারিয়েন্ট উন্মোচিত বাংলা নতুন বছরের নতুন সূর্য ওঠার আগেই বাংলাদেশের বাজারে এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচন করছে প্রযুক্তি ব্র্যান্ড অপো।
ফলে ১ বৈশাখে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ও ২ বছরের ওয়ারেন্টি নিয়ে স্মার্টফোনটি কিনতে পারবেন ক্রেতা। সঙ্গে উপহার হসেবে পাবেন ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপের মতো আকর্ষণীয় পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
১৩ এপ্রিল, সোমবার অপো নতুন ভেরিয়েন্টে ফোনটি উন্মোচনের এই খবর দিয়েছে। বলা হয়েছে, অপো এ৬-এর ৮ জিবি + ২৫৬ জিবির নতুন ভ্যারিয়েন্টটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকায়।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, অপো এ৬ ডিভাইসের মূলে রয়েছে এর শক্তিশালী ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; এর সাথে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যুক্ত হয়ে ব্যবহারকারীর জন্য দীর্ঘসময় ধরে নির্ভরযোগ্য পাওয়ার নিশ্চিত করে। ডিভাইসটির স্থায়িত্ব আরও জোরদার করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স; যা পানি, ধুলা এবং বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। হঠাৎ বৃষ্টি, অনিচ্ছাকৃত পানির ছিটা বা বাইরের পরিবেশ, সব ক্ষেত্রেই অপো এ৬ নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম। ভারী ব্যবহারের সময় স্মার্টফোনকে স্মুথ রাখতে এতে যুক্ত করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা গেমিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং চলাকালে কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এই উন্নত কুলিং প্রযুক্তি বিভিন্ন চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন ব্যবহারের সময়ও স্থিতিশীল পারফরম্যান্স ও টেকসই রেসপনসিভনেস বজায় রাখে।
ডিবিটেক/এনও/ইকে







