ক্রেতাদের লাখপতি হওয়ার ২৪তম আসর শুরু করলো ওয়ালটন
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ফের ক্রেতাদের লাখপতি হওয়ার সুযোগ করে দিতে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন। এই উদ্যোগের অধীনে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়া রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার।
৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফার ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম অথবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কার্যকর হবে।
৯ এপ্রিল, বৃহস্পতিবার ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ৮ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত এই নতুন সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বার কোড ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা তাদের পুরস্কারের বিষয়ে জানতে পারছেন। ইতিপূর্বে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়ে তাদের জীবনযাত্রা বদলে ফেলেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম এবং ওয়ালটন এসির ব্র্যান্ড ফেস জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন, যার মাধ্যমে গ্রাহকরা ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দ্রুত সেবা নিশ্চিত করতে পারবেন। দেশব্যাপী গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্পেইনটি সফল হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
ডিবিটেক/এমএসএম/ইকে







