৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা’। পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে দিতে ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ক্রেতারা ৮০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালীন ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি এবং লাইফস্টাইলসহ সব ধরণের পণ্যে থাকছে আকর্ষণীয় অফার। ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হওয়া ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে গ্রাহকরা ৫,৯৯৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া নির্দিষ্ট পণ্যের ওপর ফ্রি ডেলিভারি সুবিধার পাশাপাশি থাকছে ৭৫ শতাংশ ছাড়ের ‘হট ডিলস’ এবং ৮০ শতাংশ ছাড়ের ‘মেগা ডিলস’।
পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে থিম ভিত্তিক বিশেষ দিন। শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার পালন করা হবে ‘ইলেকট্রিক্যাল টিউজডে’। এছাড়া ১২ এপ্রিল ‘ইউনিলিভার’ এবং ১৪ এপ্রিল ‘ডেটল’ সুপার ব্র্যান্ড ডে হিসেবে বিশেষ মূল্যছাড় প্রদান করবে। দারাজ চয়েস চ্যানেলে ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফট পাওয়ার সুযোগও থাকছে।
কেনাকাটায় পেমেন্ট সুবিধা বাড়াতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। নগদ ব্যবহারকারীরা ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া ইবিএল এবং সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা ভোগ করতে পারবেন। এবারের বৈশাখী মেলায় প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত আছে ডেটল, হায়ার, হিমালয়া এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ডিবিটেক/এজেডসি/ইকে







