বাজারে এলো টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ
বাংলাদেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্লোবাল ইনোভেটিভ প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই সিরিজে রয়েছে ‘স্পার্ক ৫০ ফাইভজি’ এবং ‘স্পার্ক ৫০ ফোরজি’—দুটি মডেল। শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং মিলিটারি-গ্রেড ডিজাইনের সমন্বয়ে এই নতুন লাইনআপটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
১১ এপ্রিল, শনিবার টেকনো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্পার্ক ৫০ ফোরজি ভ্যারিয়েন্টটি ৪জিবি+১২৮জিবি কনফিগারেশনে ১৭,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি কনফিগারেশনে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়া স্পার্ক ৫০ ফাইভজি (৬জিবি+১২৮জিবি) মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। উভয় ফোনের দামের ওপর ভ্যাট প্রযোজ্য হবে। স্মার্ট কানেক্টিভিটির জন্য এই সিরিজে টেকনো এআই এবং ফ্রিলিংক ২.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বলা হচ্ছে, এই সিরিজের মূল আকর্ষণ ‘স্পার্ক ৫০ ফাইভজি’ ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি এইচডি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তায় এতে দেওয়া হয়েছে ৬৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। উন্নত ফটোগ্রাফির জন্য এতে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া আইপি৬৪ রেটিং ও মিলিটারি-গ্রেড সুরক্ষা ফোনটিকে ধুলোবালি ও পানি থেকে নিরাপদ রাখবে।
অন্যদিকে, ‘স্পার্ক ৫০ ফোরজি’ মডেলটি হেলিও জি৮১ প্রসেসরে চালিত। এই ফোনের বিশেষত্ব হলো এর বিশাল ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। এতেও রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। বাড়তি সুবিধা হিসেবে এতে ডুয়াল স্টেরিও স্পিকার, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং আইআর রিমোট কন্ট্রোল ফিচার যুক্ত করা হয়েছে।
ডিবিটেক/এজেডসি/এমইউআইএম







