ই-ক্যাবে বাংলা নববর্ষ বরণ

ই-ক্যাবে বাংলা নববর্ষ বরণ
১৪ এপ্রিল, ২০২৬ ১৯:১৬  

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর ধানমন্ডিতে এক হয়েছিলেন ই-কমার্স ব্যবসায়ীরা। 

১৪ এপ্রিল, মঙ্গলবার ই-ক্যাব অফিসে অনুষ্ঠিত উৎসবে ছিলো পান্তা-ইলিশ, সাংস্কৃতিক পরিবেশনা, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সহায়ক কমিটির সদস্য, সেক্রেটারিয়েট এবং দেড় শতাধিক সাধারণ সদস্য অংশ নেন।   

স্বাগত বক্তব্যে প্রশাসক বলেন, বাংলা নববর্ষ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। স্বনির্ভর বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় ই-কমার্স খাতের অবদানকে আরও গতিশীল করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে