হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে পুলিশের নাম্বার পাঠালেন পিয়া
প্রেমে হাবুডুবু হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনবক্সে জনৈক নেটিজেন ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে তাকে পুলিশের নম্বর পাঠিয়ে দিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আবার সেই ঘটনাটি স্ক্রিন শট সহ শেয়ারও করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
পিয়ার ফেসবুকে শেয়ার করা পোস্টে দেখা গেছে অজ্ঞাত ওই ব্যক্তি অভিনেত্রীকে বলছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি দূর্বল এবং আপনার এক অন্ধভক্ত। প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দিবেন না।’
এরপর তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি চিরদিনের জন্য আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করতে চাই। আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মূহুর্ত আপনার দিকে তাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন।’
সবশেষে পিয়ার নাম্বার চেয়ে লিখেছেন, ‘দয়া করে আপনার ফোন নাম্বার হটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ।’ এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো জাবাব দেননি। শুধু শেষের মেসেজটার পর গুলশান থানার নম্বর প্রদান করেছেন।
অনলাইন জুয়া কাণ্ডে আলোচিত পিয়ার পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সব দূর্বলরা এভাবে ম্যাসেজ দিলে আপনার ইনবক্সে তো বন্যা হয়ে যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘দিতেন একটু ভালোবাসা তাতে কী হতো আপনার? সুন্দরকে একজন ভালোবাসাতেই পারে তাতে দোষের কী?’







