৩৪ বছর পর বন্ধ হচ্ছে এওএল ডায়াল-আপ ইন্টারনেট
দীর্ঘ ৩৪ বছর পর এওএল ডায়াল-আপ ইন্টারনেট সেবা আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে। ইয়াহু মালিকানাধীন প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত পণ্য ও সেবা পর্যালোচনার অংশ হিসেবে ডায়াল-আপ সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্য ভার্জ।
এর ফলে একই তারিখে এই সেবা ও সংশ্লিষ্ট সফটওয়্যার—এওএল ডায়ালার এবং পুরনো অপারেটিং সিস্টেম ও ডায়াল-আপ সংযোগের জন্য তৈরি এওএল শিল্ড ব্রাউজার—বন্ধ হয়ে যাবে।
১৯৯১ সালে চালু হওয়া এ সেবা এক সময় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু মানুষের জন্য ইন্টারনেটের প্রতীক ছিল। যদিও অনেকের কাছে বিস্ময়কর, ২০১৯ সালের এক জরিপে দেখা যায় তখনও যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৬৫ হাজার মানুষ ডায়াল-আপ ব্যবহার করছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, এওএল ডায়াল-আপের অবসান এক যুগের ইন্টারনেট সংস্কৃতির সমাপ্তি নির্দেশ করছে।
ডিবিটেক/বিএমটি







