৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস
৬ আগষ্ট, ২০২৫ ১৩:৪৬  
৬ আগষ্ট, ২০২৫ ১৭:৪৭  

বর্ষার মাসজু[ ঘরে বসেই কেনাকাটায় ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।

‘৮.৮ মনসুন ম্যাডনেস’ নামের এই সুযোগে ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ।

এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার।

‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’-এর আওতায় অংশগ্রহণকারী ব্র্যান্ড থেকে সর্বোচ্চ টাকার পণ্য কেনাকাটাকারী গ্রাহকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সকল বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে বলে ৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে। 

এতে জানানো হয়েছে, দারাজের সিগনেচার ‘৮ / ৮৮ / ৮৮৮ / ৮৮৮৮ টাকা ডিলস’ এর অধীনে থাকছে দিন ভিত্তিক বিশেষ অফার ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।

এর মধ্যে ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮% থেকে ৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।

কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল এবং প্রাইম ব্যাংক থেকে ১২% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা থাকবে। পাশাপাশি ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারিতে চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।