স্বেচ্ছাসেবী ডেভেলপার খুঁজছে আইসিটি বিভাগ
বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার খুঁজছে রাষ্ট্রের ডিজিটাল রূপান্তর কাজে নেতৃত্বদানকারী মন্ত্রণালয় আইসিটি বিভাগ। দেশের বাইরে থেকেও যুক্ত হওয়া যাবে বিভাগের এই কাজে।
এজন্য সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজে আগ্রহীদের কাছ থেকে আবেদন প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যাব।
পোস্টে তিনি লিখেছেন, “আইসিটিতে আমাদের বেশকিছু ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার লাগবে। কয়েকজন ব্যাক-এন্ড ডেভেলপার লাগবে। লাগবে কয়েকজন এপিআই ইন্টিগ্রেশন এক্সপার্ট। দেশে ও বিদেশে উচ্চ পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রিয়েল ডেভেলপার, ডেভওপ্স এক্সপার্ট, এপ ডেভেলপার, জাভা এক্সপার্ট গণ যারা আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুণ প্লিজ! বিস্তারিত সিভি শেয়ার করুন। কেউ যদি দেশ-বিদেশ থেকে ভলান্টারি কাজ করতে চান সেটাও জানাবেন দয়া করে।”







