এআই নীতিমালা প্রকাশ করেছে হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যে বুধবার একটি নীতিমালার খসড়া প্রকাশ করেছে। এই পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে ডেভেলপারদের জন্য ওপেন সোর্স ও ওপেন ওয়েট এআই মডেল উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে যে কেউ সেগুলো ডাউনলোড ও পরিবর্তন করতে পারে। খবর রয়টার্স।
প্রস্তাবে আরও বলা হয়েছে, মার্কিন বাণিজ্য দপ্তরকে চীনা এআই মডেলগুলোতে কমিউনিস্ট পার্টির বক্তব্য ও সেন্সরশিপ কতটা প্রতিফলিত হচ্ছে তা নিয়ে গবেষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, এআই সংক্রান্ত ফেডারেল তহবিল যেন কঠোর নিয়ন্ত্রণ আরোপকারী অঙ্গরাজ্যে বরাদ্দ না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নীতিমালার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শীর্ষ নেতৃত্বে তুলে আনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনকে মোকাবিলা করা।
ডিবিটেক/বিএমটি







