এ বছরই আসতে পারে দ্বিতীয় প্রজন্মের ভিশন প্রো হেডসেট 

এ বছরই আসতে পারে দ্বিতীয় প্রজন্মের ভিশন প্রো হেডসেট 
১০ জুলাই, ২০২৫ ১৯:৩১  
১০ জুলাই, ২০২৫ ১১:৩২  

অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের ভিশন প্রো হেডসেট চলতি বছরেই উন্মোচন করতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। খবর টেকক্রাঞ্চ।

নতুন হেডসেটে উন্নত এম৪ প্রসেসর এবং ঘাড় ও মাথার ব্যথা কমানোর জন্য নতুনভাবে ডিজাইন করা স্ট্র্যাপ থাকতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ৩,৪৯৯ ডলার দামের ভিশন প্রোতে পুরনো এম২ চিপ ব্যবহৃত হয়েছে। আগামী সংস্করণে এআই ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে, যা আইফোন, আইপ্যাড ও ম্যাকের এআই প্রসার পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

নতুন এম৪ চিপে ১৬টির বেশি নিউরাল ইঞ্জিন কোর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হেডসেটের পারফরম্যান্স আগের চেয়ে অনেক বেশি হবে।

অ্যাপল আরও হালকা এবং সাশ্রয়ী মূল্যের সংস্করণ ২০২৭ সালে আনার পরিকল্পনা করছে। পাশাপাশি, মেটার মতো এআর চশমা নিয়েও কাজ করছে কোম্পানিটি।

ডিবিটেক/বিএমটি