ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই
এআই প্রযুক্তি নিয়ে কাজ করা ওপেনএআই শিগগিরই একটি নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করতে যাচ্ছে, যা গুগলের বাজার-অধ্যুষিত ক্রোম ব্রাউজারকে চ্যালেঞ্জ জানাবে। খবর রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ব্রাউজার উন্মুক্ত হবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিংয়ে মৌলিক পরিবর্তন আনবে।
ব্রাউজারটি চ্যাটজিপিটির মতো নেটিভ চ্যাট ইন্টারফেস এবং এআই এজেন্ট ইন্টিগ্রেশনের সুবিধা নিয়ে আসবে, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে। এটি ওপেনএআই-এর বৃহত্তর কৌশলের অংশ, যেখানে ব্যবহারকারীর ওয়েব আচরণ থেকে সরাসরি তথ্য সংগ্রহের মাধ্যমে সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে গুগল ক্রোমের ৩ বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে এবং এটি বিশ্ব ব্রাউজার বাজারের দুই-তৃতীয়াংশের বেশি দখল করে আছে। ওপেনএআই-এর নতুন ব্রাউজার ক্রোমিয়াম কোডের ওপর ভিত্তি করে তৈরি। বিশ্লেষকরা মনে করছেন, এটি গুগলের বিজ্ঞাপন ব্যবসার ওপরও বড় চাপ সৃষ্টি করবে।
ডিবিটেক/বিএমটি







