৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এনভিডিয়ার বাজারমূল্য

৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এনভিডিয়ার বাজারমূল্য
১০ জুলাই, ২০২৫ ১২:১৮  
১০ জুলাই, ২০২৫ ১১:১৮  

চিপ নির্মাতা এনভিডিয়া বুধবার প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছে বিশ্বে নতুন মাইলফলক গড়েছে। কোম্পানির শেয়ার ২.৮% বেড়ে ১৬৪.৪২-ডলারে সর্বোচ্চ রেকর্ড করেছে, যা এআই চাহিদার বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে। খবর রয়টার্স।

বাজারমূল্যের দিক থেকে এনভিডিয়া এখন অ্যাপল ও মাইক্রোসফটকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে। বর্তমানে এর বাজারমূল্য ৩.৯৭ ট্রিলিয়ন ডলার। ২০২৩ সালে ১ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে মাত্র এক বছরে তিনগুণ বৃদ্ধির নজির গড়েছে কোম্পানিটি।

বিশ্লেষকরা জানিয়েছেন, এনভিডিয়ার এই উত্থান এআই প্রযুক্তির ভবিষ্যতের প্রতি বাজারের আস্থারই প্রতিফলন। চলতি বছরে এনভিডিয়ার শেয়ার প্রায় ২২% বেড়েছে এবং এপ্রিলের নিম্ন থেকে প্রায় ৭৪% পুনরুদ্ধার করেছে। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে ৪৫ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে।

ডিবিটেক/বিএমটি