২০২৪ সালে আরঅ্যান্ডডি খাতে অ্যান্ট গ্রুপের ৩.২৬ বিলিয়ন ডলার বিনিয়োগ

২০২৪ সালে আরঅ্যান্ডডি খাতে অ্যান্ট গ্রুপের ৩.২৬ বিলিয়ন ডলার বিনিয়োগ
৩০ জুন, ২০২৫ ১৭:৫৩  
৩০ জুন, ২০২৫ ১৬:৫৩  

চীনা আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ জানিয়েছে, ২০২৪ সালে তারা গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) রেকর্ড ২৩.৪৫ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩.২৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। খবর রয়টার্স।

সোমবার প্রকাশিত তাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

২০২১ সাল থেকে টানা চার বছর ধরে প্রতিষ্ঠানটি আরঅ্যান্ডডি খাতে বিনিয়োগ বাড়িয়ে আসছে। অ্যান্ট গ্রুপের এই অব্যাহত বিনিয়োগ মূলত প্রযুক্তিগত উদ্ভাবন, আর্থিক সেবা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিরাপত্তা প্রযুক্তি উন্নয়নে কেন্দ্রীভূত।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই বিনিয়োগ তাদের সেবা আরও কার্যকর ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ডিবিটেক/বিএমটি