আইফোন তৈরির জন্য ৬,৯৭০ কোটি রুপি প্রণোদনা পাচ্ছে ফক্সকন

আইফোন তৈরির জন্য ৬,৯৭০ কোটি রুপি প্রণোদনা পাচ্ছে ফক্সকন
৯ মার্চ, ২০২৫ ১২:২৪  
৯ মার্চ, ২০২৫ ১২:২৫  

তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা ফক্সকন কর্ণাটকের বিশেষ প্রণোদনা স্কিমের আওতায় ৬,৯৭০ কোটি রুপি সুবিধা পেতে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত ৭ মার্চ বাজেট ঘোষণায় এ তথ্য জানান।

ফক্সকন কর্ণাটকের দেবনহল্লি শিল্প এলাকায় ২১,৯১১ কোটি রুপি বিনিয়োগে একটি মোবাইল উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। ‘প্রজেক্ট এলিফ্যান্ট’ নামে পরিচিত এই কারখানাটি ৩০০ একর জায়গাজুড়ে গড়ে উঠবে। রাজ্যের ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং (এএসডিএম) নীতির আওতায় কোম্পানিটি এই প্রণোদনা পাবে।

ইএসডিএম নীতির অধীনে কোম্পানিটি ২৫% মূলধনী বিনিয়োগ ভর্তুকি, ২০% যন্ত্রপাতির ভর্তুকি এবং স্ট্যাম্প শুল্ক ও রেজিস্ট্রেশন ফি ফেরতসহ বিভিন্ন সুবিধা পাবে। ফক্সকন এই খাতে এত বড় প্রণোদনা পাওয়া প্রথম প্রতিষ্ঠান, যা কর্ণাটকের উচ্চ প্রযুক্তি শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করার প্রতিশ্রুতির প্রতিফলন।

ডিবিটেক/বিএমটি