সহজ-এর ডিজিটাল রূপান্তরের গল্প তুলে ধরবে বেঞ্চমার্ক
ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে নিজেদের দেশসেরা ব্র্যান্ড হয়ে ওঠার গুল্প তুলে ধরতে জনসংযোগ সংস্থা বেঞ্চমার্ক পিআর-কে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশে অনলাইন টিকিটিং সেবায় পথপ্রদর্শক সহজ।
এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি নিয়ে বেঞ্চমার্ক পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে সহজ বাংলাদেশের ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে আনন্দিত। ব্র্যান্ড স্টোরিটেলিং ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে আমাদের দক্ষতা সহজকে তার গ্রাহকদের সাথে আরও অর্থবহ সংযোগ স্থাপনে সহায়তা করবে।”
অপরদিকে সহজ-এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, “আমরা বেঞ্চমার্ক পিআরের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত কারণ আমরা আমাদের সেবাকে আরও উন্নত ও সম্প্রসারিত করছি। বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেঞ্চমার্ক পিআরের দক্ষতা আমাদের ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”







